ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

২০২৭ হজযাত্রার প্রাথমিক নিবন্ধন শুরু আজ, চলবে সেপ্টেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২৭, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজযাত্রার প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার (২৭ জুলাই) থেকে শুরু করেছে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই কার্যক্রমে সরকারি ও বেসরকারি—দুই ব্যবস্থাপনাতেই ই-হজ সিস্টেমের মাধ্যমে নিবন্ধনের সুযোগ থাকবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, হজে যেতে ইচ্ছুক প্রত্যেককে প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় আবেদনকারীরা ই-হজ সিস্টেমে নিজস্ব ইউজার আইডি খুলে সরাসরি নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে। সরকারি ব্যবস্থাপনায় সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে এবং ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।

হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ অন্তত ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে। নিবন্ধনের সময় প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং পছন্দের প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি ১৫ বছরের কম বয়সী, গুরুতর বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।