ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

মেয়ে জামাই পছন্দ না হওয়ায় ৩ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদন
জুন ৯, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি: বাউফলে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ জুন) রাত ৯ টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক বছর আগে ওই গ্রামের সোবাহান মৃধার মেয়ে সেতু আক্তারকে (১৬) একই বাড়ির আবুল হোসেন মৃধার ছেলে মেহেদী হাসান জিহাদ (২২) ভালবেসে বিয়ে করেন। এই বিয়ে মেনে নিতে পারেননি সেতুর পরিবার। বিয়ের ৫ মাসের মাথায় সেতুর কাছ থেকে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেন তার বাবা মা।

সেতুর স্বামী জিহাদ তার বাবার সঙ্গে কিশোরগঞ্জে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। ১ সপ্তাহ আগে জিহাদ ও তার বাবা ছুটি নিয়ে বাড়িতে আসেন। শনিবার সন্ধ্যায় সেতু তার স্বামীর ঘরে যান। এ খবর পেয়ে সেতুর বাবা সোহাগ মৃধা, মা মেরিনা বেগম, চাচা সুমন মৃধা, দাদা রাজ্জাক মৃধা ও চাচি মলিনা বেগমসহ ৭/৮ জন ধারালো অস্ত্র নিয়ে জিহাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন।

এতে জিহাদ (২২), তার ছোট ভাই রিফাত (১৪) ও জিহাদের বাবা আবুল মৃধা (৫০) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রাতেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাছিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার জহিরুল ইসলাম বলেন, সেতু ও জিহাদের বাবা আপন চাচাতো ভাই। সেতুর বাবা দিন মজুর আর জিহাদের বাবা ইটভাটার শ্রমিক। মেয়ের জামাই হিসেবে কোনো ভাবেই জিহাদকে মেনে নিতে পারছে না সেতুর বাবা। কিন্তু সেতু তার স্বামী জিহাদকে ছাড়তে রাজী নয়। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু সেতুর বাবা কিছুতেই ছাড় দিতে রাজী নন।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।