ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে অবৈধ তেল জব্দ জরিমানা

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ১১, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

চরফ্যাশন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশন উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। পৃথক অভিযানে তেল জব্দ, মিনি পাম্প সিলগালা এবং জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত শনিবার (৫ এপ্রিল) বিআরডিবি মোড় এলাকায় ‘মেসার্স মামুন ব্রাদার্স’ নামের একটি অবৈধ তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নৌবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সেখান থেকে একটি মিনি পাম্পে থাকা ২৭ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয় এবং পাম্পটি সিলগালা করা হয়। জানা যায়, এর আগেও একই প্রতিষ্ঠানে অবৈধ তেল ব্যবসার দায়ে গত ফেব্রুয়ারিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানটি সবুজ নামে এক ব্যক্তির নামে পরিচালিত হলেও এর প্রকৃত মালিকানা নিয়ে রয়েছে বিতর্ক। অভিযোগ রয়েছে, প্রভাবশালী এক নেতার নামে কাগজপত্র থাকায় দীর্ঘদিন ধরেই এটি নজরদারির বাইরে ছিল।
এদিকে দুলারহাট থানার সামনে একই মালিকানাধীন আরেকটি মিনি পাম্পে অভিযান চালিয়ে ২৮ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল স্থানীয়দের মাঝে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এছাড়া ৬ এপ্রিল রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে পৃথক অভিযানে আরও ৫৮ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় মজুদকারী শাহিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. এমাদুল হোসেন জানিয়েছেন, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।