ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টোকিও পিছিয়ে, জাকার্তা–ঢাকা এখন বিশ্বের শীর্ষ দুই শহর

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৬, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জাতিসংঘের নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য—ধারাবাহিক জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের ফলে ঢাকা ২০৫০ সালেই বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হতে পারে। আলজাজিরা প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ঢাকার জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ।

তালিকার শীর্ষে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে বসবাস করছেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। তৃতীয় স্থানে নেমে গেছে বহুদিনের শীর্ষধারী শহর টোকিও, যার বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ রিপোর্ট জানায়—বিশ্বজুড়ে এখন ৩৩টি মেগাসিটি, যেগুলোতে ১ কোটির বেশি মানুষ বাস করছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এ ৩৩টির মধ্যে ১৯টি এশিয়ায়, আর শীর্ষ ১০টির মধ্যে ৯টিই এশিয়ার শহর। তালিকায় নয়াদিল্লি, সাংহাই, গুয়াংজু, মানিলা, কলকাতা ও সিউল উল্লেখযোগ্য অবস্থান দখল করে আছে।

এশিয়ার বাইরে একমাত্র শহর হিসেবে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে মিসরের রাজধানী কায়রো, যেখানে বসবাস করছেন প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষ। অন্যদিকে, আমেরিকায় সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘ বলছে—ঢাকার জনসংখ্যা বাড়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছে গ্রাম থেকে শহরে ব্যাপক জনস্রোত। হাজার হাজার মানুষ কর্মসংস্থান, উন্নত সুযোগ-সুবিধা বা পরিবেশগত সংকট—বিশেষত বন্যা ও সমুদ্রস্তর বৃদ্ধির ঝুঁকি এড়াতে রাজধানীতে চলে আসছেন। ফলে ঢাকার ভৌগোলিক পরিধি যেমন বাড়ছে, তেমনি অবকাঠামোগত চাপও বাড়ছে বহুগুণে।

বিশেষজ্ঞদের মতে—এই জনবিস্ফোরণ মোকাবিলায় অবিলম্বে কার্যকর নগর পরিকল্পনা ও বিকেন্দ্রীকরণ ছাড়া সামনে বড় সংকট দেখা দিতে পারে।

সূত্র: আলজাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।