ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

একনেক ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকার ১৮টি প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের কৃষি, জ্বালানি, অবকাঠামো ও সামাজিক খাতের উন্নয়নে একনেক ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকার ১৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন হয়।

অনুমোদিত ব্যয়ের কাঠামো অনুযায়ী সরকারি তহবিল বহন করবে ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ, বৈদেশিক ঋণ সহায়তা থেকে আসবে ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ, এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো ব্যয় করবে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

অনুমোদিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রাম অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, মানসম্পন্ন আলু বীজ সংরক্ষণ ও বিতরণ প্রকল্প, গ্যাস অনুসন্ধানের জন্য তিনটি কূপ খনন এবং ঢাকার মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ১,৫৬০টি নতুন ফ্ল্যাট নির্মাণ। এছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট তৈরির কাজও অনুমোদন পেয়েছে।

একই সঙ্গে সচিবালয় ও মিনিস্টার অ্যাপার্টমেন্টের অগ্নি নিরাপত্তা জোরদার, সিরাজগঞ্জ–রায়গঞ্জ জেলা মহাসড়ক উন্নীতকরণ, নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট, অটিজম–এনডিডি সেবা, ডিজিটাল উদ্যোক্তা ইকোসিস্টেম উন্নয়ন, নোবিপ্রবি’র তৃতীয় একাডেমিক ভবন নির্মাণসহ আরও বিভিন্ন প্রকল্প অনুমোদিত হয়েছে।

উল্লেখযোগ্যভাবে সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে, যা বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির অবদান বাড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, নির্বাচনী তফসিল ঘোষিত হলেও একনেক ও মন্ত্রিসভার বৈঠক চলবে। তবে স্বাস্থ্যখাতের একটি প্রকল্প এবং সচিবালয়ে নতুন ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদনের পরিবর্তে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, অনেকেই মনে করেন দুর্নীতি কমেনি, তবে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি অনিয়মের সুযোগ এখন অনেক কমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।