ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধতা বহাল 

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৪, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগের দিন বুধবার শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে হাজির ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট শিশির মনির।

লিভ টু আপিলের শুনানি শুরু হয়েছিল মঙ্গলবার (২ ডিসেম্বর)। এদিন আইনজীবী শিশির মনির বলেন, “জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা; জনগণের আস্থাই রাষ্ট্রের ভিত্তি।” তবে তার আগে ১২ নভেম্বরের শুনানিতে আইনজীবী মহসীন রশিদের আদালত–সম্পর্কিত মন্তব্য ঘিরে আদালত অবমাননার অভিযোগ ওঠে। পরে আপিল বিভাগ তার কাছ থেকে ব্যাখ্যা চান।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে হাইকোর্ট জানায়—জনগণের স্বীকৃতি থাকায় এই সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পরে আবেদনকারী আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন, যা আজ খারিজ হয়ে গেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।