ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

২ লাখ ছাড়াল প্রবাসী ভোটার, ইসির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৭, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোট অংশগ্রহণ নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন চলছে জোরেশোরে। ইতোমধ্যে ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার আপডেট প্রকাশ করেছে ইসি।

ইসির তথ্যসূত্রে জানা গেছে, নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৩৬২ জন পুরুষ, ২০ হাজার ১০৯ জন নারী। সবচেয়ে বেশি নিবন্ধন সৌদি আরব থেকে—৫১ হাজার ৫৭২। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ১৯ হাজার ৫৭৮, কাতার ১৩ হাজার ৮৯, সংযুক্ত আরব আমিরাত ১২ হাজার ৪৯২, মালয়েশিয়া ১২ হাজার ১১৬, সিঙ্গাপুর ১২ হাজার ১০৬, যুক্তরাজ্য ১১ হাজার ১৯৬, দক্ষিণ কোরিয়া ৯ হাজার ৫১০, কানাডা ৯ হাজার ২৬৯, ওমান ৮ হাজার ৭০৭, অস্ট্রেলিয়া ৭ হাজার ৯২৩, ইতালি ৭ হাজার ৬০৭ এবং জাপান ৬ হাজার ৯৬৯ জন।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছেই পোস্টাল ব্যালট পাঠানো হবে। এজন্য বিদেশে ব্যবহারযোগ্য মোবাইল নম্বর এবং পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া বাধ্যতামূলক।

ইসি এক বার্তায় জানায়, “সঠিক ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয়। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও দেওয়া যেতে পারে।”

প্রথমে ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও প্রবাসীদের বিপুল সাড়া পাওয়ায় তা বাড়িয়ে ২৫ ডিসেম্বর করা হয়েছে। এখন বিশ্বের যেকোনো দেশ থেকেই গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করা যাচ্ছে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন এবং নির্বাচন উপলক্ষে ১৪৮ দেশে নিবন্ধন কার্যক্রম খোলা হয়। ইসি মনে করছে, পোস্টাল ভোটিং ব্যবস্থায় এবার রেকর্ডসংখ্যক প্রবাসী ভোট প্রদান করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।