ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠে থাকবে নয় লাখ সদস্য

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের ইতিহাসের সবচেয়ে বৃহৎ নিরাপত্তা প্রস্তুতি নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে জানিয়ে সরকার বলেছে, তফসিল জারি হওয়ার পর থেকে যেকোনো ধরনের অনুমোদনহীন আন্দোলন ও জনসমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে এই কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। সরকার মনে করছে, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হলে তফসিল-পরবর্তী সময়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে।

বৈঠকে জানানো হয়, নির্বাচনী নিরাপত্তায় এবার প্রায় নয় লাখ সদস্য মাঠে থাকবে—সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব ও সহায়ক বাহিনীসহ সবগুলো সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। এমন প্রস্তুতি এর আগে কখনো গ্রহণ করা হয়নি। পাশাপাশি, নির্বাচনী দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে, যা দেশের ইতিহাসে এক রেকর্ড।

সরকার জানায়, তফসিল ঘোষণার পর থেকে বিরোধপূর্ণ সমাবেশ, উসকানিমূলক বিক্ষোভ বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। যারা অনুমোদন ছাড়া সমাবেশে অংশ নেবেন বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “আমরা জানি মানুষের নায্য দাবি আছে, এবং গত দেড় বছরে তারা দুই হাজারের বেশি আন্দোলনের মাধ্যমে তা জানিয়েছেন। সরকার সেগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে।”

তবে তিনি বলেন, এখন দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী সময়ের দিকে যাচ্ছে। তাই যেকোনো দাবি-দাওয়া নির্বাচন-পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের পরামর্শ দেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করা কারও জন্যই সুফল বয়ে আনবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।