ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই জাতীয় সনদসহ জাতীয় ঐকমত্য কমিশনের সব প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৯, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ খণ্ডে প্রকাশ করা হয়েছে, যেখানে কমিশনের সুপারিশ থেকে শুরু করে জুলাই জাতীয় সনদ ২০২৫–এর পূর্ণ বিবরণ, দল–জোটের মতামত, আলোচনার সারসংক্ষেপ এবং কমিশনের জনমত জরিপের ফলাফল অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রতিবেদনসহ মোট ১১টি সংস্কার কমিশনের সব নথি একসঙ্গে পাওয়া যাবে সরকারি প্ল্যাটফর্ম https://reform.gov.bd–এ।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের অক্টোবর থেকে ১১টি সংস্কার কমিশন গঠন করে। প্রথম ৬টি কমিশনের কাজ শেষ হওয়ার পর্যায়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজকে সহসভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়। পাশাপাশি অন্য ৫টি কমিশনের প্রধানদের সদস্য হিসেবে যুক্ত করা হয়। পরে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের অপারগতা দেখা দিলে তাদের পরিবর্তে জ্যেষ্ঠ সদস্যরা কমিশনে দায়িত্ব নেন।

কমিশন চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং কয়েক দফায় রাজনৈতিক দল, জোট, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে ৩১ জুলাই চূড়ান্ত করে জুলাই জাতীয় সনদ ২০২৫। পরে ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সনদটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

সরকার ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে, যা সনদ বাস্তবায়নের সাংবিধানিক নির্দেশনা হিসেবে কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।