ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন আনল ইসি

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২০, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিলে আংশিক সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়।

ইসি জানায়, গত ১১ ডিসেম্বর বাংলাদেশ গেজেটে প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও আইনি শব্দচয়ন সংশোধন করা হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপনে মোট তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের সময়সূচি ঘোষণার যে গেজেট প্রকাশ করা হয়েছিল, তা আংশিকভাবে সংশোধন করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় দ্বিতীয় ও তৃতীয় লাইনে সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন যে শব্দ ও চিহ্নসমূহ ছিল, তা বাতিল করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বে নির্ধারিত ‘২১-২৭ পৌষ, ৫-১১ জানুয়ারি, সোমবার-রোববার’ পরিবর্তে এখন ‘২১-২৫ পৌষ, ৫-৯ জানুয়ারি, সোমবার-শুক্রবার’ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির সময়সূচিও সংশোধন করা হয়েছে। সেখানে পূর্বের ‘২৮ পৌষ-৪ মাঘ, ১২-১৮ জানুয়ারি, সোমবার-রোববার’ এর স্থলে ‘২৬ পৌষ-৪ মাঘ, ১০-১৮ জানুয়ারি, শনিবার-রোববার’ নির্ধারণ করা হয়েছে।

ইসি সংশ্লিষ্টরা জানান, নির্বাচন পরিচালনায় সময় ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যকারিতা নিশ্চিত করতেই এই সংশোধনী আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।