ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পত্রিকা অফিসে হামলা: লুটের টাকায় টিভি–ফ্রিজ, চাঞ্চল্যকর স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২২, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সোমবার (সকাল পর্যন্ত) এই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারদের মধ্যে ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এ ঘটনায় লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন, তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছিলেন। ওই টাকা দিয়ে তিনি মোহাম্মদপুর থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কিনেছিলেন, যা ইতোমধ্যে উদ্ধার করেছে পুলিশ।

ঢাকার কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে গ্রেপ্তার মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। একই এলাকা থেকে গ্রেপ্তার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধেও অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।

অন্যদিকে, রাকিব হোসেন হামলার পর ধ্বংসস্তূপের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে উসকানি ছড়ান বলে তদন্তে উঠে এসেছে। এসব পোস্ট হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত করতে ভূমিকা রেখেছিল বলে পুলিশের ধারণা।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বাকি শনাক্ত ৩১ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।