ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সংসদ ভবন মাঠে খালেদা জিয়ার জানাজা বুধবার, যে সব নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউতে বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানাজার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠেয় জানাজায় অংশ নিতে কেউ কোনো ব্যাগ, ভারী সামগ্রী কিংবা ঝুঁকিপূর্ণ বস্তু সঙ্গে আনতে পারবেন না। নিরাপত্তাজনিত কারণে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বেগম খালেদা জিয়ার দাফন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন হবে। এ কারণে দাফনস্থলে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত থাকবে। আনুমানিক বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে জানাজার দিন বুধবার সারাদেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং শেষ সময় পর্যন্ত লাইফ সাপোর্টে রাখা হয়। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।