ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রিয় নেত্রীর শেষ বিদায়ে জনতার ঢল, মানিক মিয়ায় শোকের আবহ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৩১, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন ও প্রভাবশালী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের আবহ বিরাজ করছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই হাজার হাজার মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন।

সকাল সোয়া ৯টার পর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দেখা যায়, জানাজার সময়ের বহু আগেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ সেখানে উপস্থিত হয়েছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের চোখেমুখে গভীর শোক ও বেদনার ছাপ স্পষ্ট। অনেকে হাতে ফুল, কেউ জাতীয় পতাকা বহন করে প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে এসেছেন।

নরসিংদী থেকে আসা আমির হোসেন জানান, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক। তাই তার জানাজায় অংশ নিতে নিজের সামর্থ্য অনুযায়ী ঢাকায় এসেছেন।
নারায়ণগঞ্জ থেকে আগত ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, এমন সাহসী ও দেশপ্রেমিক নেত্রী হারিয়ে দেশ এক শূন্যতায় পড়েছে।

আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যান এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে। এর পাশাপাশি পুলিশ ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।