ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের শহীদ মিনারে এসে সাংবাদিকের প্রশ্নে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে যান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। পুষ্পস্তবক অর্পণের পর তিনি শহীদ মিনারে মোনাজাত পরিচালনা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটি তার কর্তব্য এবং বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের সঙ্গে উপস্থিত থাকা প্রয়োজন।

শহীদ মিনার পরিদর্শনের পর ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যান। সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত যারা মানুষের অধিকারের জন্য প্রাণ দিয়েছেন, তাদের জন্য মোনাজাত পরিচালিত হয়েছে।

ডা. শফিকুর রহমান নাগরিক অধিকার প্রসঙ্গে বলেন, ভাষার অধিকার অর্জিত হলেও দেশের মানুষ এখনও প্রকৃত নাগরিক অধিকার থেকে বঞ্চিত। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠিত স্বার্থবাদী সরকার জনগণের অধিকার চাপিয়ে দিতে চেয়েছিল। তাই ভাষার অধিকার অর্জন হলেও মানবিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।