ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের টপ লেভেলে রদবদল অনিবার্য -বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের পুলিশ বাহিনীর শীর্ষ পদগুলোতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের টপ লেভেলে কিছু পরিবর্তন আসবে, যা অনিবার্য।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ প্রশাসনে পরিবর্তন নিয়ে কাজ চলছে। তবে কখন তা কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করেননি।

একই ব্রিফিংয়ে চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ অধিবেশন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ অধিবেশন আহ্বানের প্রক্রিয়া অনুযায়ী অন্তত ১৫ দিন আগে প্রজ্ঞাপন জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিবেশন আহ্বান করবেন। ইতোমধ্যে আগামী ১২ মার্চ সংসদের অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, ওই অধিবেশনের সম্ভাব্য কার্যসূচি, কর্মপরিকল্পনা এবং অর্ডার অব দ্য ডে নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।