ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ৭, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরান আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়ে যাবে।

ট্রাম্প বলেন, “তারা যদি না মানে, তাহলে তাদের কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্র অবশিষ্ট থাকবে না।” তিনি জানান, পরিস্থিতি আরও কঠিন হলেও আপাতত এর বেশি পদক্ষেপে তিনি যেতে চান না।

তবে বক্তব্যের এক পর্যায়ে ইরানের তেল সম্পদ নিয়ে সরাসরি মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, সুযোগ থাকলে তিনি ইরানের তেল নিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক লাভ নিশ্চিত করতেন। তার মতে, যুক্তরাষ্ট্র চাইলে ইরান প্রতিরোধ করতে পারবে না এবং সেই সম্পদ ব্যবহার করে ইরানি জনগণের সহায়তাও করা সম্ভব।

ট্রাম্প দাবি করেন, আমেরিকার জনগণ দীর্ঘমেয়াদি বিদেশি সামরিক উপস্থিতি চায় না এবং দেশে ফেরার পক্ষে মত দিচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, ইরানের ওপর চলমান বোমাবর্ষণ বন্ধ হলে ইরানের জনগণই নাকি সবচেয়ে বেশি হতাশ হবে।

পারমাণবিক ইস্যুতেও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না এবং “উন্মাদদের হাতে পারমাণবিক অস্ত্র দেওয়া যায় না।”

ইরানে মার্কিন বিমান বিধ্বস্ত হওয়া প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটি ছিল ভাগ্যক্রমে সংঘটিত একটি আঘাত। যদিও তিনি স্বীকার করেন, কয়েকটি মার্কিন হেলিকপ্টারে গুলির দাগ রয়েছে এবং সংঘাত এখনো পুরোপুরি শেষ হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।