ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ৮, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬ পাস হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আইনগতভাবে বহাল থাকলো। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ হুবহু অনুমোদনের মাধ্যমে আইনটি কার্যকর করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংশোধনী বিলটি সংসদে উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়। কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই বিলটি অনুমোদিত হয়।

অধিবেশনের শেষ পর্যায়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আইনটি নিয়ে সময় চেয়ে বলেন, তুলনামূলক নথি তারা মাত্র কয়েক মিনিট আগে পেয়েছেন এবং আইনটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে। জবাবে স্পিকার বলেন, সংসদের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ে আপত্তি না আসায় এই পর্যায়ে বিল স্থগিত করার সুযোগ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বলেন, পূর্ববর্তী সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করতেই এই বিল আনা হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক আন্দোলন ও জনমতের ভিত্তিতে সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংগঠনের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আইনি ভিত্তি তৈরির লক্ষ্যেই সংশোধনী আনা হয়েছে।

মন্ত্রী জানান, সংশোধনের দ্বিতীয় পাঠ বা প্রথম পাঠের পর সংশোধনী উত্থাপন করা হলে সংসদে আলোচনা সম্ভব হতো। তিনি বলেন, জাতির কাছে বিষয়টি পরিষ্কার করার জন্যই তিনি বক্তব্য দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সংসদে বিল পাসের মাধ্যমে সেই অধ্যাদেশ এখন স্থায়ী আইনি কাঠামো পেল।

তথ্যসূত্র: সংসদ টেলিভিশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।