ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহর ঘরে যাত্রা, দেশের জন্য দোয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ১৮, ২০২৬ ৫:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজযাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে ১৮ ফেব্রুয়ারি, যখন হজ ব্যবস্থাপনার বেশিরভাগ প্রস্তুতি আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। ফলে এ বছর বড় কোনো কাঠামোগত পরিবর্তন সম্ভব না হলেও সরকার দ্রুত উদ্যোগ নিয়ে প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত ব্যয় কমাতে পেরেছে। তিনি জানান, ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও সহজ, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে কাজ চলছে।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা পবিত্র সফরে যাচ্ছেন—দেশের শান্তি, উন্নয়ন ও মানুষের কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি হজযাত্রীদের সুস্থভাবে হজ সম্পন্ন করে নিরাপদে দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধন শেষে রাত ১২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইটে ৪১৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা দেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মৌসুমে ধাপে ধাপে আরও হজ ফ্লাইট পরিচালিত হবে এবং যাত্রীসেবা উন্নত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।