ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ২০, ২০২৬ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস-মিনিবাস ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এ বৈঠক রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। উপস্থিত ছিলেন পরিবহন মালিক সংগঠনের শীর্ষ নেতারা এবং বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

বৈঠকে ভাড়া বৃদ্ধির বিষয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার বিআরটিএ একটি সমন্বিত প্রস্তাব পাঠাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ-এ, যেখানে জ্বালানি মূল্যবৃদ্ধি ও পরিবহন মালিকদের ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনায় নেওয়া হবে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের দাম প্রতি লিটার এক টাকা বাড়লে ভাড়া এক পয়সা বৃদ্ধির প্রচলিত নিয়ম রয়েছে। সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

পরিবহন মালিকদের দাবি, ডলারের দর বৃদ্ধির কারণে যন্ত্রাংশ, লুব্রিকেন্ট ও ইঞ্জিন অয়েলের দাম বেড়ে যাওয়ায় বাস্তব ব্যয় অনেক বেড়েছে। তাই শুধু জ্বালানি নয়, সামগ্রিক ব্যয় বিশ্লেষণ জরুরি।

অন্যদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি একই হারে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, অতীতে তেলের দাম কমলে যেভাবে ভাড়া কমানো হয়েছে, এবারও একই সূত্র প্রয়োগ করা উচিত। অতিরিক্ত ভাড়া বাড়ানো হলে জনঅসন্তোষ তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

চূড়ান্ত সিদ্ধান্ত এখন সরকারের ওপর নির্ভর করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।