ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নতুন বাসভাড়া কার্যকর, দূরপাল্লা ও মহানগর রুটে সুনির্দিষ্ট হার

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ২৬, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সারা দেশের বাস ও মিনিবাস ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৬ এপ্রিল) প্রকাশিত নতুন তালিকায় মহানগর, আন্তজেলা ও দূরপাল্লার পরিবহনের জন্য পৃথক ভাড়া কাঠামো নির্ধারণ করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। মহানগর এলাকায় বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হলেও গ্যাসচালিত বাস এ বৃদ্ধির আওতার বাইরে থাকবে। ভাড়ার ক্ষেত্রে ভগ্নাংশ ৫০ পয়সার বেশি হলে পূর্ণ ১ টাকা ধরা হবে। এসি বাসের ভাড়া নির্ধারণে সরকার হস্তক্ষেপ করবে না বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

রাজধানী ঢাকার গুলিস্তান থেকে গাজীপুর রুটে ৪১.৫ কিলোমিটার দূরত্বে ভাড়া নির্ধারণ হয়েছে ১০৫ টাকা। চিড়িয়াখানা–কেরানীগঞ্জ রুটে ২১ কিলোমিটার ভাড়া ৫৩ টাকা হলেও স্বল্প দূরত্বে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর এলাকায় কালুরঘাট থেকে নিউমার্কেট পর্যন্ত ১৪ কিলোমিটার রুটে ভাড়া ৩৫ টাকা এবং নিউমার্কেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৮.৬ কিলোমিটার রুটে ভাড়া ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

দূরপাল্লার পরিবহনে প্রতি কিলোমিটার ভাড়া ধরা হয়েছে ২ টাকা ২৩ পয়সা (৫১ আসনের বাসে)। আসন সংখ্যা কমে ৪০ হলে ভাড়া আনুপাতিক হারে বাড়বে। ফেরি ও সেতু টোলও যুক্ত হবে মোট ভাড়ার সঙ্গে।

নতুন তালিকায় ঢাকা–চট্টগ্রাম রুটে ভাড়া ৫৫২ টাকা (৫১ আসন) ও ৭০৪ টাকা (৪০ আসন)। ঢাকা–সিলেট রুটে ভাড়া যথাক্রমে ৫৮০ ও ৭৪০ টাকা। ঢাকা–রাজশাহী রুটে যমুনা সেতু টোলসহ ভাড়া ৬২৫ ও ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা–ময়মনসিংহ রুটে টোল না থাকায় ভাড়া ২৫৯ ও ৩৩০ টাকা রাখা হয়েছে।

বিআরটিএ স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাসে নতুন ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।