ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

স্বাস্থ্য সংকটে বাড়ছে হামের ভয়াবহ সংক্রমণ, ২৪ ঘন্টায় মৃত্যু ১৭

নিজস্ব প্রতিবেদন
মে ২৫, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন শিশু হামে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মারা গেছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে।

প্রতিবেদনটি সোমবার (২৫ মে) বিকেলে প্রকাশ করা হয়। এতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একদিনে দেশে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম রোগে ১৬ জনের মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, দেশে নিশ্চিত হামে মোট ৮৭ জন এবং সন্দেহজনক হামে ৪৫৮ জন মারা গেছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৯ জন নিশ্চিত এবং ৬৪ হাজার ৯৪০ জন সন্দেহভাজন রোগীতে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ সময়ে মোট ৫১ হাজার ৫৮৫ জন রোগীকে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৪৭ হাজার ৬১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এখনো অনেক রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিশ্চিত হাম রোগে ৫১ জন এবং সন্দেহজনক ক্ষেত্রে ১৮০ জন। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যু রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার ও দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।