ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জিয়ার শাহাদাতবার্ষিকী

নিজস্ব প্রতিবেদন
মে ৩০, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন।

দিবসটি উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির আওতায় বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে।

আজ ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব পর্যায়ের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন এবং জিয়ারত শেষে দোয়া মাহফিলে অংশ নেবেন।

একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা এবং দেশের অন্যান্য ইউনিটে দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হচ্ছে। জেলা ও মহানগর পর্যায়েও আলোচনা সভা, দোয়া মাহফিল এবং মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আগামী ৩১ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে অভিহিত করা হয়। তিনি জাতীয়তাবাদভিত্তিক রাজনৈতিক দর্শনের প্রবক্তা এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ধারণার অন্যতম রূপকার হিসেবে পরিচিত। তার প্রতিষ্ঠিত বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

সূত্র: বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।