আন্তর্জাতিক ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ে কঠোর সামরিক অবস্থান নেওয়া উচিত হয়নি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরানে সরাসরি যুদ্ধে জড়ানো সঠিক সিদ্ধান্ত ছিল না, তবে অতীতের কিছু সামরিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র কিছু ক্ষেত্রে ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করলেও পুরো বাহিনীকে ধ্বংস করা হয়নি। তার মতে, কিছু মধ্যপন্থী শক্তিকে টিকে থাকতে দেওয়া হয়েছে।
ট্রাম্প আরও বলেন, যুদ্ধের সময় এমন সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে দীর্ঘমেয়াদে একটি দেশ পুনর্গঠন করা কঠিন হয়ে পড়ে এবং এর প্রভাব কয়েক দশক পর্যন্ত থাকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
