ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

আজ বাজেট ঘোষণা: বাড়তে পারে যে সব পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদন
জুন ১১, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। একই সঙ্গে এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট, যা বৃহস্পতিবার (১১ জুন) পাস হওয়ার কথা রয়েছে।

এ বাজেট বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৫–২৬ অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

সরকারি সূত্র অনুযায়ী, বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে ঘাটতি বাজেট দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা ঘাটতি পূরণে বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎসের ওপর নির্ভরতা বাড়াবে।

বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে করছাড় দেওয়ার পরিকল্পনা থাকলেও কিছু পণ্যে বাড়তি মূল্য সংযোজন কর আরোপের সম্ভাবনা রয়েছে। এতে নির্দিষ্ট কিছু পণ্যের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে এমএস রড ও সংশ্লিষ্ট নির্মাণসামগ্রীতে উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা আবাসন ও নির্মাণ খাতে প্রভাব ফেলবে।

একই সঙ্গে ধূমপায়ী পণ্যের ওপর বড় ধরনের শুল্ক বৃদ্ধি আসতে পারে। সিগারেটের ফিল্টার কাঁচামালে ৩০০ শতাংশ এবং নিকোটিনে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। নিকোটিন পাউচেও ৪০ শতাংশ শুল্ক বসতে পারে। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এছাড়া সিগারেট প্যাকেটে কিউআর কোড বাধ্যতামূলক করা হচ্ছে।

সূত্রমতে, দেশীয় অ্যালকোহলের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে, পাশাপাশি বিলাসবহুল খাদ্যপণ্য ও আমদানি পর্যায়ে ১০টি পণ্যে ২০ শতাংশ ভ্যাট বসতে পারে। হিমায়িত উচ্চমূল্যের মাছ আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট এবং কাজুবাদাম আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাবও রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।