ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

জলবায়ু তহবিল দ্রুত ছাড়ের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন
জুন ২৪, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ তালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামের ‘সামার দাভোস’ পর্বে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব’ শীর্ষক সেশনে তিনি বক্তব্য রাখেন।

তিনি বলেন, জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের অপরিহার্য বিনিয়োগ। তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু তহবিল দ্রুত ছাড় করা জরুরি, যাতে ঝুঁকিপূর্ণ দেশগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।

সফরকালে তিনি ফোরামের প্রেসিডেন্ট আলোইস সিঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং আয়োজিত নৈশভোজেও অংশ নেন তারেক রহমান। সেখানে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়, যেখানে আঞ্চলিক সহযোগিতা ও বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে মতবিনিময় হয়।

বুধবার সকালে তিনি প্ল্যানারি সেশনে যোগ দেন এবং পরে দুপুরে হাই স্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।