ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির বাসায় হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১৮, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি শহরের টিএন্ডটি রোড এলাকায় ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

জানা গেছে, তপন হালদারের ভবনের একটি ভাড়া বাসায় স্বামী রতন রায়ের সঙ্গে বসবাস করতেন মলিনা রায়। শুক্রবার পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে বাইরে যান। রাতে ফিরে এসে তারা প্রধান ফটক খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে একটি কক্ষে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরিবারের সদস্যদের দাবি, হত্যার পর বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। একই ভবনের আরও তিনটি ফ্ল্যাটেও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ভবনের একাধিক দরজাও ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পরানো অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।