ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

মোটরসাইকেলপ্রেমীদের জন্য বড় সুখবর, বাড়ল আমদানির সিসি

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২৬, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ উচ্চক্ষমতার মোটরসাইকেল আমদানিতে বড় ধরনের সুযোগ তৈরি করেছে সরকারের নতুন আমদানি নীতি। নতুন নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল বাংলাদেশে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ফলে মোটরসাইকেলপ্রেমীরা আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মডেল সরাসরি আমদানির সুযোগ পাবেন।

সোমবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় নতুন আমদানি নীতির গেজেট প্রকাশ করে। এর আগে ২০২১-২০২৪ সালের আমদানি নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল। নতুন নীতিতে সেই সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

তবে আমদানির সুযোগ বাড়ার কারণে স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার মুখে পড়তে পারে বলে সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন। আন্তর্জাতিক ব্র্যান্ডের উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি বাজারে আসার ফলে স্থানীয় উৎপাদকদের ওপর প্রতিযোগিতার চাপ বাড়তে পারে।

নতুন আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এ শুধু মোটরসাইকেল আমদানির ক্ষেত্রেই নয়, সামগ্রিক আমদানি ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা ঋণপত্র বা এলসির পাশাপাশি কোনো মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন।

এ ছাড়া মুক্ত বাণিজ্য অঞ্চল ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের শিল্পে বিনিয়োগের জন্য আমদানি সুবিধা এবং রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির সুযোগও বাড়ানো হয়েছে।

আগের ২০২১-২০২৪ সালের নীতিতেও এলসি ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ ছিল। কিন্তু বিভিন্ন পণ্য ও খাতের জন্য নির্দিষ্ট সীমা ও শর্ত ছিল। নতুন নীতিতে এসব সুযোগ আরও সম্প্রসারিত করে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।