ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ২৮, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের প্রথম নদীর তলদেশ দিয়ে টানেল চালুর যুগে প্রবেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ।

টানেল উদ্বোধন উপলক্ষে আজ (শনিবার) বাণিজ্য নগরী চট্টগ্রামে আয়োজিত জন সমাবেশে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জো ওয়েন শুভেচ্ছা বার্তাটি পড়ে শোনান এবং পরে তা অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

বার্তা পাঠকালে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ আমার জন্য অত্যন্ত সম্মানের।’

এই টানেল উদ্বোধন উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তার শুভেচ্ছা বার্তায় উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শেখ হাসিনার আমন্ত্রণের কথা চীনা প্রেসিডেন্ট কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।