ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইসির অ্যাপে দ্রুত বাড়ছে প্রবাসী ভোটার নিবন্ধন, ছাড়াল ১ লাখ ৬৮ হাজার

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন এবং নারী ভোটার ১৮ হাজার ১৪৯ জন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন। অ্যাপটির মাধ্যমে বিশ্বের যেকোনো দেশে অবস্থানরত ভোটাররা নিবন্ধন করতে পারছেন। প্রচুর সাড়া পাওয়ায় ইসি আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে।

নিবন্ধনের জন্য প্রবাসী ভোটাররা গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে পারবেন। অ্যাপটিতে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই নিবন্ধন প্রক্রিয়ার নির্দেশনা দেওয়া রয়েছে। বিদেশ থেকে ব্যালট সংগ্রহ নিশ্চিত করতে সঠিক ঠিকানা প্রদান করা বাধ্যতামূলক। এছাড়া যেই দেশ থেকে ভোট দেবেন, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ইসির কর্মকর্তারা জানান, বিদেশে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশিকে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে এই ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ ভোট প্রেরণ ও গ্রহণ নিশ্চিত করতে প্রযুক্তিগত সুরক্ষা জোরদার করা হয়েছে। কমিশনের আশা, নিবন্ধন সময়সীমা শেষ হওয়ার আগেই প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।