ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তফসিল ঘোষণার দ্বারপ্রান্তে দেশ: নির্বাচনী প্রস্তুতি মূল্যায়নে ম্যারাথন বৈঠকে ইসি

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৭, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ সর্বশেষ প্রস্তুতি মূল্যায়ন করছে। আজকের বৈঠক শেষে যে কোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিইসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০ম সভায় কমিশনাররা ছাড়াও ইসি সচিব ও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে প্রথমেই আলোচিত হয় তফসিল পূর্ব ও তফসিল-পরবর্তী সময়ে আইনি কাঠামো অনুযায়ী করণীয় কার্যক্রম। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য মাঠ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্র পর্যায় পর্যন্ত সমন্বিত প্রস্তুতি এ পর্যবেক্ষণের মূল লক্ষ্য। মাঠপর্যায়ের সমন্বয়, মতবিনিময় এবং যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পরিকল্পনা সভায় গুরুত্ব পায়।

২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোটের অভিজ্ঞতা আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে। মক ভোটে মাঠের কর্মকর্তাদের সুপারিশ অনুযায়ী কেন্দ্র পরিচালনায় কী ধরনের পরিবর্তন আনা হবে, যন্ত্রপাতির দক্ষ ব্যবহার ও ভোটার ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

রাজনৈতিক দলের নিবন্ধন যাচাই–বাছাই, এনআইডি সংশোধন আবেদনপদ্ধতি এবং এ সংক্রান্ত নতুন এসওপি তৈরিও আলোচ্যসূচিতে রয়েছে। এনআইডি সংক্রান্ত জটিলতা দূর করে ভোটারদের সহজসেবা নিশ্চিত করাই ইসির লক্ষ্য।

স্মার্ট কার্ড ইস্যুতে বিএমটিএফ–এর সঙ্গে আর্থিক সমন্বয়, ২০১৯–২০২২ মেয়াদের বিল নিষ্পত্তি, অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন খরচ পরিশোধ এবং পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন আইডিইএ প্রকল্পে হস্তান্তর—এসব সিদ্ধান্ত বৈঠকে চূড়ান্ত হতে পারে। ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট কার্ড মুদ্রণ–সংক্রান্ত ক্রয়প্যাকেজ এনসিএস-২৭–এর কার্যক্রমও আলোচ্যসূচিতে স্থান পেয়েছে।

সব মিলিয়ে, জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু আনুষ্ঠানিক তফসিল ঘোষণার অপেক্ষা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।