ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ সংবাদ নির্বাচন: চলতি সপ্তাহেই তফসিল

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৭, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ চলতি সপ্তাহের মধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ সব নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানাউল্লাহ বলেন, “তফসিল ঘোষণার জন্য বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ প্রচার করা হবে। শিগগিরই বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডিংয়ের জন্য চিঠি দেওয়া হবে।”

তিনি জানান, তফসিল ঘোষণার দিনই মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা হবে। নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে।

তিনি বলেন, “ভোটের আগের রাতেই ব্যালট ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। এছাড়া, প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো সোমবার থেকেই শুরু হচ্ছে।”

নির্বাচনে দায়িত্ব বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নেওয়া হবে। তবে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এবারের ভোটে দায়িত্ব দেওয়া হবে না।

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। তবে নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখা হবে। তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না, এবং পরিষদের কোনো সদস্য পদে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবে না।

পোস্টার অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, “তফসিল ঘোষণার পর পোস্টার সরাতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে। এরপরও না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ইসির মতে, কঠোর মনিটরিং, সুষ্ঠু প্রস্তুতি এবং নিয়মতান্ত্রিক নীতিমালা মেনে নির্বাচন পরিচালনাই হবে তাদের মূল অঙ্গীকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।