ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

৩০০ বিচারক নিয়োগের প্রস্তাব প্রধান বিচারপতিকে

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৯, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্টে। ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের খাসকক্ষেই প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা নির্বাচন কমিশনের প্রচলিত প্রথা—এ ধারাবাহিকতাতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সিইসি জানান, “আমরা নির্বাচনের ট্রেনে চড়েছি। এবার আর পেছনে তাকানোর সুযোগ নেই। চলতি সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।” তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ করার স্বার্থে ম্যাজিস্ট্রেট নিয়োগে বিচার বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে এবং ৩০০ বিচারক নিয়োগের প্রস্তাব প্রধান বিচারপতিকে জানানো হয়েছে। প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, “প্রধান বিচারপতি শিগগিরই অবসরে যাচ্ছেন। আমরা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করেছি। তাই এটি মূলত ফেয়ারওয়েল কল ছিল। এর বাইরে অন্য কোনো আলোচ্য ছিল না।” আগামী ২৭ ডিসেম্বর বয়স ৬৭ পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছেন ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে তিনি ১৪ ডিসেম্বর দেশের বিচারকদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন।

এদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিইসির ভাষণ ১০ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে। তিনি আরও জানান, বুধবার সন্ধ্যা কিংবা ১১ ডিসেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সিইসি ও নির্বাচন কমিশনাররা বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় সাক্ষাৎ করবেন। প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।