ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন ছাড়াল চার লাখ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ভোটার নিবন্ধনে ব্যাপক সাড়া মিলছে। নির্বাচন কমিশনের উদ্যোগে চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রমে ইতোমধ্যে চার লাখ ৮৪ হাজারের বেশি ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল সোয়া ১০টা পর্যন্ত নিবন্ধন করেছেন মোট চার লাখ ৮৪ হাজার ৯ জন ভোটার। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছে ইসি। নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসি সূত্র জানায়, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, ব্রাজিল, কেনিয়া, নাইজেরিয়া, মরক্কো, আর্জেন্টিনা, চিলি, তাইওয়ানসহ বিশ্বের বহু দেশে বসবাসরত বাংলাদেশিরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করছেন। এ ছাড়া দেশের ভেতর থেকেও নির্দিষ্ট শ্রেণির ভোটাররা এই সুবিধা পাচ্ছেন।

নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠাবে। ভোটার নির্ধারিত পদ্ধতিতে ভোট প্রদান করে তা আবার ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ও কর্মব্যস্ত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।