ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৩১, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে বুধবার রাজধানী ঢাকায় সৃষ্টি হয় নজিরবিহীন জনসমাগম। মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে শেষ হয় ৩টা ৫ মিনিটে। জানাজা পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

জানাজা শুরুর আগেই আশপাশের এলাকা মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে। বিজয় সরণি থেকে শুরু করে খামারবাড়ি, ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজার ও মোহাম্মদপুর পর্যন্ত সড়কগুলোতে মানুষের উপস্থিতি দেখা যায়। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে শেষ শ্রদ্ধা জানান।

জানাজাস্থলে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।” তার কণ্ঠে আবেগ স্পষ্ট হয়ে ওঠে।

সার্বিকভাবে জানাজা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজা শুধু একটি রাজনৈতিক নেত্রীর বিদায় নয়, বরং একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছেন উপস্থিত মানুষজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।