ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ মাদকাসক্ত ও মানসিকভাবে বিকারগ্রস্ত ছেলের হাতে মায়ের মৃত্যুর ঘটনায় ঝালকাঠির সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের নাম শেফালি আক্তার (৬৫), স্বামী মৃত মো. আলী খান।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ ঘর থেকে শেফালি আক্তারের নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্যমতে, তার ছেলে মো. সাগর (৩৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিক সমস্যায় ভুগছিল। নেশার টাকা জোগাড় করতে সে প্রায়ই মায়ের ওপর মানসিক চাপ সৃষ্টি করত এবং ঝগড়ায় জড়াত।

প্রতিবেশীরা জানান, ঘটনার দিনও মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ধারণা করা হচ্ছে, নেশার টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে সাগর তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরপরই সে পালিয়ে যায়।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহের গলায় দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন বলেন, “এটি স্বাভাবিক মৃত্যু নয় বলেই প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

নিহত শেফালি আক্তার ছিলেন দরিদ্র পরিবারের একজন সদস্য। স্বামী মারা যাওয়ার পর ছেলেকে নিয়েই তিনি বসবাস করতেন। একমাত্র ছেলের এমন কর্মকাণ্ডে এলাকাবাসী বিস্মিত ও মর্মাহত।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।