ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

নির্বাচনে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সরকার ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিশেষ প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে বাস্তবায়ন, ভোটগ্রহণের আগে ও পরে আইন-শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তারা অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতাও রাখবেন।

নির্বাচনী কার্যক্রমের জন্য ম্যাজিস্ট্রেটরা ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ৭ ফেব্রুয়ারি তারা জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন এবং নির্বাচনী আইন ও বিধি-নিষেধ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ক্ষমতা প্রাপ্ত হবেন। ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করবেন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের জন্য সুনির্দিষ্ট দায়িত্ব ও এলাকা নির্ধারণ করবেন।

এতে নির্বাচনী সহিংসতা প্রতিরোধ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বজায় রাখার কার্যকারিতা বৃদ্ধি পাবে। নির্বাচনী এলাকায় বিজিবি, কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেটরা আইনি দিকনির্দেশনা দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।