ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে আজ অভিষেক তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশজুড়ে ব্যাপক আয়োজন ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ বিকেলে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন, যা নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এবার প্রচলিত নিয়ম ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের উন্মুক্ত স্থানে শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দক্ষিণ প্লাজায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ ও ভিভিআইপি জোন, যেখানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন।

নিরাপত্তার অংশ হিসেবে সংসদ ভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে চলাচল সীমিত থাকবে এবং জনগণকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

নির্বাচনের ফলাফলে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান। এদিকে ক্ষমতা হস্তান্তরের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিদায়ী ভাষণ দিয়েছেন।

তারেক রহমান তার নির্বাচনি অঙ্গীকারে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়েই সেই সংস্কার যাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালিত হওয়ার পর দীর্ঘ ৩৫ বছর পর দেশে আবার একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।