ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চিফ অ্যাডভাইজার (জিওবি) ভেরিফায়েড পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পেজটি আর সক্রিয় থাকবে না।
বিবৃতিতে গত ১৮ মাসে জনগণের সহযোগিতা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সমর্থন ও সমালোচনা সরকারের কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়।
দায়িত্বকাল শেষ হওয়ার প্রেক্ষাপটে পেজের কার্যক্রম সমাপ্ত করা হচ্ছে বলে বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
