ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পরই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এই ভাষণ অনুষ্ঠিত হবে বলে সরকারি সূত্র জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারসহ দেশের সব বেসরকারি টিভি চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণটি একযোগে সম্প্রচার করা হবে।

সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে, ভাষণে নতুন সরকারের নীতিগত দিকনির্দেশনা, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরা হতে পারে। বিশেষ করে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

দায়িত্ব গ্রহণের দিন সকালেই প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দুপুরে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ শুরু করেন। সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবসে তিনি কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং সংক্ষিপ্ত মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়।

বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম নীতিনির্ধারণী বৈঠক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার মাধ্যমে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। একই অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ নেন। তার প্রথম ভাষণকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।