ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দলীয় প্রভাব নয়, ন্যায়ভিত্তিক শাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় প্রভাব বা জোরজবরদস্তির কোনো স্থান থাকবে না এবং দুর্নীতি ও অপরাধ নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে থাকবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও অনিয়ম দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতিশীল হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতেই নতুন সরকার দায়িত্ব নিয়েছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ সরকারের প্রধান অগ্রাধিকার। জুয়া ও মাদকের বিস্তার সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। রাজনৈতিক চাপ বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তুলে জনগণের আস্থা পুনরুদ্ধার করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।