ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেড় যুগ পর নির্বাচিত সরকার প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও জনআস্থা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়ে দ্রুত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানরা অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ফলে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত সেই প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হবে। তিনি জানান, বাহিনীগুলোর গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আগে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, দক্ষতা বৃদ্ধি এবং নৈতিকতার উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় জনবল নিয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এজন্য বাজেট বরাদ্দের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য একটি যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন জরুরি উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুপারিশমালা প্রস্তুতের নির্দেশ দেন। এসব সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যৎ সংস্কার কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী।

সভায় সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।