ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সফরে আসছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা সফরে যাচ্ছেন মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি মন্ত্রিত্ব পান।

সরকারি সফরের অংশ হিসেবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় প্রেসক্লাব থেকে সড়কপথে গৌরনদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। রাত ১০টায় ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিএনপির নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন। পরে রাত ১২টা ১ মিনিটে গৌরনদীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর রাত সাড়ে ১২টায় বরিশাল সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। একই দিন দুপুর ২টায় আগৈলঝাড়া অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সফর শেষে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সরিকলের নিজ বাসভবন থেকে ঢাকায় ফিরবেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত এক পত্রে সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।