ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে তার দাফতরিক কার্যক্রম শুরু করেছেন। শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ডাকটিকিট অবমুক্ত করেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম অফিসিয়াল স্বাক্ষর ও কার্যক্রম, যার মধ্য দিয়ে দীর্ঘ সময় পর সরকারপ্রধানের উপস্থিতিতে এই কার্যালয়ে প্রশাসনিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হলো।

সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রবেশমুখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অতিরিক্ত প্রেস সচিব তাকে স্বাগত জানান। মূল ভবনে প্রবেশের সময় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক সরকারের সময় দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা-কর্মচারীকে দেখে তিনি কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। তার আন্তরিক আচরণে উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দাফতরিক কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এভাবে দাফতরিক কার্যক্রম শুরু করাকে সংশ্লিষ্টরা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তেজগাঁও কার্যালয়ে নতুন কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি সঞ্চার হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।