ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব ভাগ, পেলেন আলাদা দপ্তর

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয় এবং বুধবার (২৫ ফেব্রুয়ারি) তা প্রকাশ করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব অর্পণ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব বণ্টন অনুযায়ী, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অপর প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন।

প্রশাসনের সংশ্লিষ্ট মহল মনে করছে, দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও সমন্বিত পরিবহন ব্যবস্থাপনায় নতুন প্রতিমন্ত্রীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। সড়ক, রেল, নৌ ও সেতু খাতে চলমান প্রকল্প বাস্তবায়নে এ দায়িত্ব বণ্টন ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।