ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেনিফেস্টো বাস্তবায়নে কর্মকর্তাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভায় কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আব্বাসসহ মোঃ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন। সভার শুরুতে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন এবং মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্যালয়ের কার্যক্রম উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ অনেক আশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। তিনি উল্লেখ করেন, সরকার ও কর্মকর্তা-কর্মচারীরা একই কাঠামোর অংশ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। তিনি বলেন, জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে।

স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়া খাতসহ মেনিফেস্টোতে উল্লিখিত প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার আন্তরিকতা কামনা করেন তিনি। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতি নির্মূলে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা বজায় রাখা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর-সংস্থার প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।