ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ নিয়ে আদালতের রুল

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৩, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের বৈধতা নিয়ে আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চে রিটের ওপর শুনানি শেষে এ রুল জারি হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও গাজী কামরুল ইসলাম সজল। অন্যদিকে রিটের বিরোধিতা করেন এনসিপির পক্ষে মোহাম্মদ হোসেন এবং জামায়াতের পক্ষে মোহাম্মদ শিশির মনির ও ইমরান এ সিদ্দিক।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে পৃথক দুটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম।

এছাড়া গত ১৮ ফেব্রুয়ারি জনস্বার্থে আরেকটি রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এতে জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার পাশাপাশি সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আদালতের এই রুলকে ঘিরে রাজনৈতিক ও আইন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সংশ্লিষ্টদের জবাবের ওপর নির্ভর করবে পরবর্তী শুনানির দিকনির্দেশনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।