ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৫, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা এম.এ. মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর নতুন বাজার এলাকার খান জাহানিয়া মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুম মাওলানা এম.এ. মজিদ খান বরিশাল জজকোর্টের সেরেস্তাদার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে ১১ নম্বর পূর্ব ইছাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা হিসেবে তিনি এলাকায় সুপরিচিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতার শেষে আলেম-ওলামাদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কাউনিয়া বালিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমির হোসেন।

অনুষ্ঠানে নতুন বাজার জামে মসজিদ, কাউনিয়া এরশাদুল উলুম মসজিদ এবং ইছাকাঠী জামে মসজিদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার অবদান স্মরণ করেন।

মাওলানা এম.এ. মজিদ খান নতুন বাজার জামে মসজিদ এবং কাউনিয়া এরশাদুল উলুম মসজিদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইছাকাঠী জামে মসজিদের প্রতিষ্ঠাতাও ছিলেন। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এলাকার মানুষের কাছে তাকে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

মাহফিলে বক্তারা বলেন, সমাজের কল্যাণে তার অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে তার স্মৃতির প্রতি সম্মান জানানো হয়েছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।