ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নারী ক্ষমতায়নের পথপ্রদর্শক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৮, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি বলেন, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করেছেন।

তিনি শহীদদের স্মরণ করে বলেন, তাদের স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ১৯৭৬ সালে জিয়াউর রহমান নারী বিষয়ক দপ্তর, ১৯৭৮ সালে মহিলাবিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। বেগম খালেদা জিয়া পরবর্তীতে এটিকে বর্তমান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন।

রাষ্ট্রপতি জানান, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি আগামী ১০ মার্চ থেকে কার্যক্রম শুরু করবে।

তিনি বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ১৬ শতাংশই গৃহস্থালির কাজ থেকে আসে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, কলকারখানা ও নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে পাঁচজন নারীকে সম্মাননা দেওয়া হয়।

রাষ্ট্রপতি নারীর নিরাপত্তা, উন্নয়ন ও সমতা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপের প্রতি গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।