ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৯, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (এমপি)। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

সোমবার (৯ মার্চ) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং সরকারি সহায়তার অংশ হিসেবে ঢেউটিন প্রদানের আশ্বাস দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক সহিদ, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম রনি প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ মার্চ ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে রাজিব স্টোরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরে এমপি ইলেন ভুট্টো একই ইউনিয়নের রাজাখালি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুস্তম হাওলাদার ও সোহাগ হাওলাদারের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।