ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৯, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (১০ মার্চ) কড়াইল বস্তি সংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন। পাইলট প্রকল্পের প্রথম ধাপে দেশের ৩৭,৫৬৭টি নারীপ্রধান পরিবার এই কার্ড পাবেন।

সোমবার সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, নারীকে পরিবারের প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ কার্ডের মাধ্যমে সামাজিক সুরক্ষা সুবিধা সহজলভ্য হবে।

দেশের ১৩টি জেলা, ১৩টি সিটি করপোরেশন ও ১৫টি ইউনিয়নের ওয়ার্ডে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পুরো প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্টের ভিত্তিতে পরিচালিত হবে। এতে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ থাকবে না।

কার্ডে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রতিটি কার্ডের মাধ্যমে পরিবারের পাঁচজন সদস্য সুবিধা পাবেন, আর যৌথ পরিবারে সদস্য বেশি থাকলে একাধিক কার্ড দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড পাইলট পর্যায়ে উপকারভোগীরা মাসিক ২,৫০০ টাকা পাবেন। সরকারি ভাতা বা অনুদান প্রাপ্ত পরিবারের সদস্যদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না।

পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য জুন-২০২৬ পর্যন্ত ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে নগদ সহায়তা ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনায় ব্যয় করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইটে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন গাইডলাইন ২০২৬ প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।